৭৫ মিলিয়ন পাউন্ডে সাভিনহোকে দলে টানছে টটেনহ্যাম
স্পোর্টস ডেস্ক
- আপডেট সময় : ০৩:৫৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান উইঙ্গার সাভিনহোকে ৭৫ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়াতে চুক্তিতে পৌঁছেছে টটেনহ্যাম। চুক্তিতে আরও ১০ মিলিয়ন পাউন্ড বোনাসের সুযোগ রয়েছে।
২২ বছর বয়সী এই ফরোয়ার্ড এখন মেডিকেল পরীক্ষার অপেক্ষায়। সব ঠিক থাকলে দীর্ঘমেয়াদি চুক্তিতে সই করবেন তিনি।
সিটিতে নিয়মিত সুযোগ না পেলেও ২০২৩-২৪ মৌসুমে জিরোনায় ধারে খেলে নজর কাড়েন সাভিনহো। লা লিগায় ৩৭ ম্যাচে ৯ গোল ও ৮ অ্যাসিস্ট করেছিলেন তিনি।
সাভিনহোর গতি, ড্রিবলিং ও এক বনাম একে প্রতিপক্ষকে হারানোর দক্ষতা নতুন কোচ রবার্তো দে জেরবির কৌশলের সঙ্গে মানানসই বলেই তাকে দলে টানছে টটেনহ্যাম।

























