১২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

২০২৫ সালের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৭:৫১:১০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / ১৫৬৩ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৫ সালের চেয়ে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের পরিস্থিতি উদ্বেগজনক কি না, তা জনগণই নির্ধারণ করবে। আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ আগের চেয়ে অনেক বেশি জনবান্ধব হয়েছে এবং জনগণের জন্য নিরলস কাজ করে যাচ্ছে। বাহিনীর সদস্যদের নৈতিকভাবে আরও উৎসাহিত করতে ভালো কাজের জন্য এই স্বীকৃতির ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি। অনুষ্ঠানে শিশু রামিসা হত্যাকাণ্ডসহ তিনটি চাঞ্চল্যকর ঘটনায় পেশাদার ভূমিকার স্বীকৃতি হিসেবে ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুরস্কার হিসেবে তাদের সনদ এবং ২০ হাজার টাকা করে সম্মানী দেওয়া হয়। এছাড়া দ্রুত আসামি গ্রেফতার ও তদন্তে প্রশংসনীয় ভূমিকার জন্য ৩ কর্মকর্তাকে আইজিপি ব্যাচ পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

২০২৫ সালের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৭:৫১:১০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬