১০ বছর ধরে বন্ধ রাজবাড়ী পৌর শিশু হাসপাতাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / ১৮৫২ বার পড়া হয়েছে
১০ বছরের বেশি সময় বন্ধ রাজবাড়ী পৌর শিশু হাসপাতাল। এতে শিশুদের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে পৌরবাসীসহ জেলার সর্বস্তরের মানুষ।
রাজবাড়ী পৌর শিশু হাসপাতাল। যা দশ বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। শুধু স্বল্প পরিসরে চলছে টিকাদান কার্যক্রম। ভবনের সামনে জন্মেছে আগাছা, লতাপাতা। এলাকাবাসী নিজ উদ্যোগে ভবনের চারপাশে পরিষ্কার করে কিছুটা স্বাভাবিক অবস্থা ফিরিয়ে এনেছেন। জেলায় একটি পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল না থাকায় নবজাতকসহ শিশুদের চিকিৎসার জন্য যেতে হয় ফরিদপুরে। এতে মুমূর্ষু রোগীদের নিয়ে চরম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা।
রাজবাড়ীর ৫ টি উপজেলা মিলিয়ে ১২ লাখ মানুষের বসবাস এই জেলায় একটি পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল না থাকায় প্রতিনিয়তই সমস্যার মুখোমুখি হতে হয় তাদের।
রাজবাড়ীবাসীর দাবি খুব দ্রুতই বন্ধ শিশু হাসপাতালটির কার্যক্রম পুনরায় শুরু করা হোক।
























