০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

সৌদি আরবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা, রেড অ্যালার্ট জারি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / ১৫৪৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টি, বজ্রপাত, আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও প্রবল বাতাসের আশঙ্কায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। একই সঙ্গে দেশটির কিছু এলাকায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর মিটিওরোলজি (এনসিএম)। খবর গালফ নিউজের।

এনসিএমের দৈনিক আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, জাজান, আসির, আল বাহা, মক্কা ও মদিনার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি হতে পারে। এতে আকস্মিক বন্যার পাশাপাশি শিলাবৃষ্টি ও বালুঝড়ের আশঙ্কা রয়েছে।

মক্কা অঞ্চলের তায়েফ, আল কামিল, আদহাম ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এসব এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে মদিনা অঞ্চলের আল আইস, আল মাহদ, বদর ও আশপাশের এলাকায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়ে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে। অন্যদিকে রাবিগ, জেদ্দা, আল খুরমাহ ও মক্কার পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টি ও ধুলোঝড়ের সম্ভাবনায় ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করা হয়েছে।

আবহাওয়া সতর্কতায় আরও বলা হয়েছে, নর্দার্ন বর্ডারস, জাজান, ইস্টার্ন প্রভিন্স এবং রিয়াদ অঞ্চলের দক্ষিণাংশে দমকা বাতাসসহ ভারী বৃষ্টি হতে পারে। পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকায় রাতের শেষভাগ থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশা দেখা দিতে পারে। এতে সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তবে বৃষ্টির পূর্বাভাসের মধ্যেও সৌদি আরবের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা চড়া থাকতে পারে। মদিনায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস, দাম্মামে ৪৬ ডিগ্রি এবং রিয়াদ ও বুরাইদাহতে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে এনসিএম।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সৌদি আরবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা, রেড অ্যালার্ট জারি

আপডেট সময় : ০৪:২০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬