সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে রাজ্য সরকারের মন্তব্যে বাংলাদেশ বিচলিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ১৫৬১ বার পড়া হয়েছে
বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক সার্বভৌম সমতা’র ভিত্তিতে বজায় রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে রাজ্য সরকারের মন্তব্যে বাংলাদেশ বিচলিত নয়।
সচিবালয়ে ঈদুল আজহার প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত যদি তাদের সীমানার ভেতরে নো-ম্যানস ল্যান্ড বজায় রেখে কাঁটাতারের বেড়া দিতে চায়, তাহলে তা আলোচনার মাধ্যমেই সমাধান করা হবে।
সীমান্তে অনুপ্রবেশ ও পাচার রোধে সতর্ক রয়েছে বিজিবি। এছাড়া কোরবানির পশু পরিবহনের সময় চাঁদাবাজি নিয়ন্ত্রণে পুলিশকে বডি ক্যামেরা দেয়া হয়েছে। কোরবানির চামড়া সংরক্ষণের জন্য লবণ সরবরাহে প্রধানমন্ত্রী ২০ কোটি টাকা বরাদ্দ করেছেন বলেও জানান তিনি।
























