সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রর সেনা প্রত্যাহার শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
সিরিয়া থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া আগামী কয়েক মাসের মধ্যে সিরিয়া থেকে তাদের অবশিষ্ট বাহিনীর বড় অংশ প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে।
বিবিসিকে এ তথ্য জানিয়েছেন হোয়াইট হাউজের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। ওই কর্মকর্তা বলেন, সিরিয়ার ভেতরে সন্ত্রাসবিরোধী লড়াইয়ের নেতৃত্ব এখন দেশটির সরকারই দেবে। এছাড়া বৃহৎ পরিসরে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতির আর প্রয়োজন নেই। নভেম্বরে হোয়াইট হাউসে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাতের ফলশ্রুতিতে সেনা প্রত্যাহার বলে অনেকে মনে করছেন।






















