সিটি কর্পোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন বিএনপির দুই মেয়রপ্রার্থী
- আপডেট সময় : ০৩:৪২:০৮ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৭০৬ বার পড়া হয়েছে
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন বিএনপির দুই মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন । আর ফলাফল বাতিল করে নতুন নির্বাচন দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকালে রাজধানীর গুলশানে কনভেনশন সেন্টারে যৌথ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ফল প্রত্যাখ্যানের ঘোষণা দেন দুই প্রার্থী। এ সময় তারা নির্বাচনের দিন কেন্দ্র দখল, ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট জালিয়াতি, এজেন্ট বের করে দেয়া, অভিযোগ দেয়া সত্ত্বেও নির্বাচন কমিশনের নীরব ভূমিকার কথা তুলে ধরেন। সংবাদ সম্মেলনে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের ওপর আস্থা নেই বলে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়ে একদলীয় শাসন কায়েম করেছে সরকার। এর নমুনা ঢাকার দুই সিটি নির্বাচন। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু,সহ অনেকে উপস্থিত ছিলেন।
























