০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

সার সংকটের আলাপ পরিকল্পিত ষড়যন্ত্র: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / ১৫৮৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে সারের কোনো ঘাটতি নেই, বরং পর্যাপ্ত সার মজুত রয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ। সার সংকটের যে আলোচনা চলছে, সেটিকে পরিকল্পিত ষড়যন্ত্র বলেও দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

আমিন উর রশিদ বলেন, যারা সার সংকট তৈরির ষড়যন্ত্র করছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কৃষিমন্ত্রী আরও জানান, এখন পর্যন্ত দেশে কোনো পেঁয়াজ আমদানি করতে হয়নি। উৎপাদিত পেঁয়াজ সংরক্ষণের জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে। এ উদ্যোগের আওতায় প্রায় তিন লাখ টন পেঁয়াজ সংরক্ষণ করা সম্ভব হবে।

তিনি বলেন, সরকারের কার্যকর পদক্ষেপের কারণে কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। আগামী বছর থেকে যেন কাঁচা মরিচ আমদানি করতে না হয়, সে লক্ষ্যেও কাজ করছে সরকার।

এ ছাড়া টমেটো ও আদার সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান কৃষিমন্ত্রী।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সার সংকটের আলাপ পরিকল্পিত ষড়যন্ত্র: কৃষিমন্ত্রী

আপডেট সময় : ০৪:১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬