সারাদেশে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
সারাদেশের প্রাইমারী ও হাইস্কুলের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম শুরু করেছে সরকার। প্রথম পর্যায়ে তৈরিপোশাক মালিকদের সংগঠন- বিজিএমইএ এক লক্ষ শিক্ষার্থীকে এ প্রকল্পে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার সকালে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এসময় প্রতিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী সকল স্কুলের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুলড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ করবে সরকার। সভায় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহ্দী আমিনসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরা।
























