০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

শেখ হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৩৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / ১৫৬৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত বর্তমান সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে আওয়ামী লীগ দেশজুড়ে নাশকতা বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলেও আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পথ সহজ হবে না বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।

নাশকতার চেষ্টা করতে পারে আওয়ামী লীগ

ডা. জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে মাঠপর্যায়ে বড় ধরনের কর্মসূচি বাস্তবায়নের সক্ষমতা রাখে বলে তিনি মনে করেন না। তবে দলটির কাছে প্রচুর অর্থ রয়েছে। এই অর্থ ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে নাশকতা কিংবা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হতে পারে।

তিনি বলেন, আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতার চেষ্টা এবং পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনকে এক করে দেখা ঠিক হবে না। দুটি বিষয়কে আলাদা করে বিবেচনা করতে হবে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, পোশাকশ্রমিকদের চলমান অসন্তোষের সঙ্গে আগামী ডিসেম্বরের কোনো রাজনৈতিক সংযোগ রয়েছে বলে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন না।

শ্রমিকদের অসন্তোষের পেছনে জীবনযাত্রার ব্যয়

তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলনের বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, দেশে জীবনযাত্রার ব্যয় বেড়েছে। মূল্যস্ফীতির কারণে শ্রমিকদের স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবও পড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে।

তিনি বলেন, শ্রমিকদের পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার আগেই নতুন মজুরি বোর্ড গঠন করেছে। শ্রমিকদের প্রতি সরকারের সহানুভূতিশীল অবস্থান রয়েছে।

জ্বালানি খাতে ৪৮ হাজার কোটি টাকা ভর্তুকির পরিকল্পনা

এদিকে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিস্থিতি নিয়েও কথা বলেন ডা. জাহেদ উর রহমান।

তিনি জানান, ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৪৮ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার বাজেট পরিকল্পনা রাখা হয়েছে।

তবে এত বড় অঙ্কের ভর্তুকি দীর্ঘদিন অব্যাহত রাখা সরকারের জন্য কঠিন হয়ে উঠছে বলে সতর্ক করেন তিনি। বাজেটে বরাদ্দ থাকলেও ক্রমাগত এই পরিমাণ অর্থ ভর্তুকি দেওয়ার সক্ষমতা কমে আসছে বলে জানান তথ্য উপদেষ্টা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেখ হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা

আপডেট সময় : ০১:৩৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬