শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করাই সরকারের লক্ষ্য : তথ্য উপদেষ্টা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
শেখ হাসিনার দেশে ফিরতে প্রক্রিয়াগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে নিয়মিত ব্রিফিংয়ে একথা জানান তিনি।
সরকার শুরু থেকেই শেখ হাসিনার প্রত্যর্পণের চেষ্টা করছে এবং ভারতের কাছেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। তাকে ফিরিয়ে এনে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার প্রসঙ্গে আদালতের নির্দেশনা কার্যকর করা সরকারের সাংবিধানিক দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

























