শিক্ষা কারিকুলাম নতুন করে সাজানো এখন সময়ের দাবি : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:২৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ১৮৭১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা স্তরে কারিকুলাম নতুন করে সাজানো সময়ের দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর বিষয়ক কর্মশালায় একথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর বিষয়ক কর্মশালায় তিনি বলেন, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা স্তরে কারিকুলাম নতুন করে ঢেলে সাজাতে হবে। কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইনোভেশন গ্রান্ড দেয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। এছাড়া, স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। তারেক রহমান বলেন, সীমিত সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমে নতুন কিছু করা সম্ভব। তিনি বলেন, মেধা পাচার রোধ করে, মেধা লালন করার মাধ্যমে দেশ গড়তে হবে। প্রতিটি শিক্ষার্থী যেন নিজের সম্ভাবনাকে কাজে লাগাতে পারেন এমন শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
























