শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২৩:০১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত দুই সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল ও রেজাউল করিম বাদশা শপথ নিয়েছেন। দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদ সচিবালয় জানায়, শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সংসদ সদস্যরা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। নবনির্বাচিতদের মধ্যে মো. মাহমুদুল হক রুবেল শেরপুর-৩ আসনে স্থগিত নির্বাচনে বিজয়ী হন। অন্যদিকে মো. রেজাউল করিম বাদশা বগুড়া-৬ আসনে উপনির্বাচনে জয়ী হন।





















