০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

র‍্যাব বিলুপ্ত হলেও বিচারাধীন মামলা চলবে: মুখপাত্র

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৪৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ১৫৯৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

র‍্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী গঠন করা হলেও বাহিনীর সদস্যদের বিরুদ্ধে চলমান বিচারাধীন মামলাগুলো বন্ধ হবে না বলে জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ইন্তেখাব চৌধুরী বলেন, নতুন বাহিনী গঠনের জন্য প্রণয়নাধীন আইনে র‍্যাবের আওতাধীন বিচারাধীন মামলাগুলোর কার্যক্রম আগের আইন অনুযায়ী চলমান রাখার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তাই র‍্যাব বিলুপ্ত হলে এসব মামলা বন্ধ হয়ে যাবে—এমনটি নয়।

তিনি বলেন, র‍্যাবের বিরুদ্ধে অতীতের বিভিন্ন অভিযোগের ঘটনায় মামলা ও তদন্ত হয়েছে। বর্তমানে এসব মামলা বিচারাধীন। বিচার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় প্রয়োজনীয় তথ্য দিয়ে র‍্যাব সহযোগিতা করছে।

নতুন বাহিনী কীভাবে পরিচালিত হবে, তা সরকার নির্ধারণ করবে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে নতুন আইন প্রণয়ন করা হচ্ছে। প্রস্তাবিত আইনে র‍্যাবের কাঠামোগত বড় ধরনের পরিবর্তনের পাশাপাশি সদস্যদের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সদস্য যে পর্যায়েই থাকুক, অন্যায় বা দুর্নীতির সঙ্গে জড়িত হলে তাকে আইনের আওতায় আনার ব্যবস্থা রাখা হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট কমিটি ও এর সদস্যদের বিষয়েও আইনে সুনির্দিষ্ট বিধান রাখা হয়েছে।

র‍্যাবের ক্ষমতার অপব্যবহার ও অতীতের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, জুলাই আন্দোলনের পর তৎকালীন র‍্যাব মহাপরিচালক বাহিনীর পক্ষ থেকে জাতির কাছে ক্ষমা চেয়েছিলেন।

‘আমরা সত্যের সঙ্গে আছি, ন্যায়বিচারের পক্ষে আছি। সরকারের পক্ষ থেকে হোক কিংবা বিচার বিভাগের পক্ষ থেকে—যখন যেভাবে নির্দেশনা দেওয়া হবে, আমরা সর্বাত্মক সহযোগিতা করব।’

ইন্তেখাব চৌধুরী বলেন, নতুন আইনকে শুধু র‍্যাবের নাম পরিবর্তন হিসেবে দেখার সুযোগ নেই। এটি একটি বড় সংস্কার, যার মাধ্যমে অতীতের অভিযোগ ও অনিয়ম থেকে বেরিয়ে আসার আশা করা হচ্ছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

র‍্যাব বিলুপ্ত হলেও বিচারাধীন মামলা চলবে: মুখপাত্র

আপডেট সময় : ০৩:৪৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬