রাশিয়ার একটি ক্যাফেতে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
- / ১৮৩৪ বার পড়া হয়েছে
রাশিয়ার কস্ত্রোমা শহরে একটি ক্যাফেতে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।
স্থানীয় গভর্নর সের্গেই সিটনিকভ জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, ১৩ জন আগুনে নিহত হন। ভবন থেকে ২৫০ জনকে সরিয়ে নেয়া হয়েছে। সিটনিকভ বলেন, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পলিগন নামের ক্যাফেতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকল বাহিনীর পক্ষথেকে বলা হয়, শুক্রবার দিনগত রাত ২টায় অগ্নিকাণ্ডের খবর আসে। সাড়ে তিন হাজার বর্গমিটারের বেশি জায়গাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে।





















