রাত পোহালেই পবিত্র ঈদুল আযহা, সারাদেশে উদযাপনে ব্যাপক প্রস্তুতি
- আপডেট সময় : ০৭:৫০:২৪ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২
- / ১৬৯১ বার পড়া হয়েছে
রাত পোহালেই ঈদুল আযহা। রাজধানী ঢাকাসহ সারাদেশে ঈদ উদযাপন ও কোরবানীর জন্য প্রস্তুত সর্বস্তরের মুসলিমরা। রোববার সকাল ৮টায় জাতীয় ঈদগায় ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাঁ পরিদর্শনকালে মেয়র শেখ ফজলে নুর তাপস জানান, বৃষ্টি হলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সাড়ে ৮টায় হবে ঈদের প্রধান জামাত। আর করোনার কারণে জামাতে মুসল্লিদের সংখ্যা কমিয়ে আনতে হবে। রেবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মোহাম্মদ কামরুল হাসান জানান, ঈদুল আজহাকে কেন্দ্র করে কোনও ধরনের জঙ্গি হামলার তথ্য নেই। তবে যে-কোন পরিস্থিতি মোকাবিলায় রেবের কমান্ডো টিম প্রস্তুত রয়েছে।
রাত পোহালেই ঈদুল আযহা। তাই ঈদের নামাজের জন্য এখন পুরোপুরি প্রস্তুত জাতীয় ঈদগাঁ মাঠ।
সকালে ঈদগাঁ মাঠের সার্বিক নিরাপত্তা পরিদর্শনে আসেন রেবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মো. কামরুল হাসান। এসময় ডগ স্কোয়াড ও বোম ডিস্পোজাল ইউনিটসহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি দেখানো হয়।
পরে রেবের অতিরিক্ত মহাপরিচালক বলেন, ঈদুল আজহায় কোনও নাশকতা বা হামলা হলে তা মোকাবিলায় রেব সম্পূর্ণ প্রস্তুত।
এরপর ঈদগাহ পরিদর্শন করে ঢাকা দক্ষিণ সিটির মেয়র জানান, সকাল ৮টায় ঈদের প্রধান জামাতে এবার ৩৫ হাজার মুসল্লি অংশ নিতে পারবেন।
এসময় তিনি বলেন, রাত ১১ টার পর পশুর হাটগুলোর বর্জ ব্যবস্থাপনার কাজ শুরু হবে। আগামীকাল ২ টার পর কোরবানির বর্জ্য অপসারণ শুরু হয়ে ২৪ ঘন্টার মধ্যে অপসারনের আশা প্রকাশ করেন মেয়র তাপস।
সিংক: ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস, মেয়র,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
পরিচ্চন্নতার স্বার্থে ঈদের ২য় দিনের মধ্যেই সব পশু কোরবানি শেষ করার অনুরোধ জানান ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস।



























