রাজশাহীতে রেলওয়ে সিন্ডিকেটের হাতে জিম্মি যাত্রীরা
- আপডেট সময় : ০৪:০০:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / ২০২০ বার পড়া হয়েছে
রাজশাহীতে রেলওয়ে সিন্ডিকেটের হাতে জিম্মি যাত্রীরা। স্টেশন কাউন্টার কিংবা অনলাইন কোথাও মিলছেনা ট্রেনের টিকিট। তবে বাড়তি টাকা গুনলেই চোরাকারবারিদের কাছে পাওয়া যাচ্ছে পর্যাপ্ত টিকেট। যাত্রীরা বলছেন, রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীরা জড়িত না থাকলে কিভাবে সম্ভব টিকিটের এমন তেলেসমাতি।
রাজশাহী রেলস্টেশনে কোনভাবেই থামছেনা টিকিট কালোবাজারি । টিকিট পাওয়া যেন সোনার হরিণ। অনলাইনে টিকিট নেই, স্টেশন কাউন্টারেরও মেলে না। অথচ দ্বিগুণ কিংবা তিনগুণ, কখনো কখনো আরো বেশি টাকার বিনিময়ে চোরাকারবারীদের কাছে মিলছে অঢেল টিকিট।
রাজশাহী রেল স্টেশনে স্থাপিত, টিকিট ক্রয়ের ভেল্ডিং মেশিন দুটিও অকেজো, সিন্ডিকেটের কারসাজিতে। এসব অনিয়ম ও অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার। তবে অভিজ্ঞ মহল বলছেন, টিকিট বিক্রির ব্যবস্থাপনায় থাকা বেসরকারি সংস্থা সহজকে প্রত্যাহার করে রেলওয়ের নিজস্ব ব্যবস্থাপনায় টিকিট বিক্রি চালু জরুরী।
যাত্রীরা বলছেন, লোকাল কিংবা আন্তঃনগর, কোন ট্রেনেই বন্ধ হয়নি টিকিট বিহীন যাত্রা। আর এর সাথে জড়িত রেলের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীরা

























