রংপুরে বিভাগীয় সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩০:০১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
চার দফা দাবি আদায়ে রংপুরে বিভাগীয় সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য।
বিকেলে নগরীর জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে দভ বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশ থেকে গণভোটের রায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্তে পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা শফিকুর রহমান। এ সময় তিনি বলেন বর্তমান সরকার তিস্তামহা পরিকল্পনা নিয়ে প্রতারণা করেছেন উত্তরাঞ্চলের সাথে। জামাত ইসলাম ক্ষমতায় আসলে তিস্তা মহাপরিকল্পনা দিয়েই দেশের উন্নয়ন কর্মকান্ড শুরু করতো।



























