মুজিববর্ষ উদযাপনকে সামনে রেখে দেশে আবার সাম্প্রদায়িক অপশক্তির অপতৎপরতা শুরু হয়েছে-ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০
- / ১৭৪২ বার পড়া হয়েছে
মুজিববর্ষ উদযাপনকে সামনে রেখে দেশে আবার সাম্প্রদায়িক অপশক্তির অপতৎপরতা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিকেলে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বিএনপি ও তাদের দোসররা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমন বিরোধিতা করতে গিয়ে মুজিব বর্ষের বিষোদগার করছে। সেতুমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাত্তরের প্রধান মিত্র ভারতের জনগণের প্রতিনিধি হিসেবে মুজিববর্ষে যোগ দিচ্ছেন। ভারতকে বাদ দিয়ে মুজিববর্ষ অর্থপূর্ণ হবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

























