মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে : প্রবাসীকল্যাণ মন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / ১৮২৬ বার পড়া হয়েছে
মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। দুপুরে সিলেট সার্কিট হাউজে এ কথা জানান তিনি।
প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, খুব দ্রুতই মধ্যপ্রাচ্য, জাপান, মরিশাসের শ্রমবাজার নিয়ে সুখবর আসবে। এর আগে, আমেরিকার ২৫০ বছরপূর্তি উপলক্ষে দেশটির রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সিলেটের ঐতিহাসিক আলী আমজাদের ঘড়ির সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এরপর প্রবাসীকল্যাণ মন্ত্রী শ্রমবাজার ও বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কথা বলেন।

























