মানিকগঞ্জে ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০
- / ১৭১৭ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
সে নরসিংদী জেলার একটি ইটভাটায় কাজ করতো। সেখান থেকে করোনার উপসর্গ নিয়ে অসুস্থ অবস্থায় রোববার মানিকগঞ্জ সদর উপজেলার নিজ বাড়িতে ফেরার পর রাতেই তিনি মারা যান। সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ লুৎফর রহমান জানান, গত ক’দিন ধরে সর্দি-জ্বরে আক্রান্ত অবস্থায় মৃত্যুর পর সোমবার বিকেলে তার দাফন সম্পন্ন হয়েছে।

























