মহামারি করোনাভাইরাসের কারণে আর্জেন্টিনায় অনুষ্ঠিত হচ্ছে না কোপা আমেরিকা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩২:৪১ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
- / ১৬১৯ বার পড়া হয়েছে
মহামারি করোনাভাইরাসের কারণে আর্জেন্টিনায় অনুষ্ঠিত হচ্ছে না কোপা আমেরিকা।
আগামী ১৩ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল। বন্ধ রয়েছে ফুটবল ম্যাচ আয়োজনও। করোনার কারণে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কনমেবল। গত কয়েক দিন ধরে চলে আসা জল্পনার অবসান হলো কনমেবল এই ঘোষণায়। এবারের কোপার এবারের আসর যৌথভাবে আয়োজন করার কথা ছিল কলম্বিয়া ও আর্জেন্টিনার। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে কলম্বিয়াকে আগেই স্বাগতিকের তালিকা থেকে বাদ দেয়া হয়। এককভাবেই কোপা আয়োজন করতে পারে আর্জেন্টিনা। কে হবে এবারের কোপা আমেরিকার স্বাগতিক এখনও নিশ্চিত করে জানায়নি দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

























