মধ্যপ্রাচ্য ফেরত শ্রমিকদের ভিসা জটিলতা সমাধানে কাজ করবে সরকার : আরিফুল হক চৌধুরী
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০০:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্য থেকে ফেরত আসা শ্রমিকদের ভিসা সংক্রান্ত জটিলতা সমাধানে কাজ করবে সরকার।
দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আরো বলেন, মধ্যপ্রাচ্য থেকে ফেরত আসা যে সমস্ত শ্রমিকের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে, তাদের ভিসা নবায়নের জন্য ব্যবস্থা নিচ্ছে সরকার। এদিকে, মালয়েশিয়ার সাথে বাংলাদেশের শ্রমবাজার যাতে উন্নত হয়, সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে। এছাড়া আগামী ২ মে সিলেটে প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে সকল প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।




















