ভূমি মন্ত্রণালয়কে শক্তিশালী করার তাগিদ ভূমিমন্ত্রী মিনুর
- আপডেট সময় : ০৪:৩০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
দক্ষ ব্যক্তিদের সহায়তায় ভুমি মন্ত্রণালয়কে এগিয়ে নেয়ার কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। আর ভূমি মন্ত্রণালয়ের সব ঘুষ-দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থাকার ঘোষণা দিয়েছেন প্রতিমন্ত্রী কায়সার কামাল। সকালে ঢাকার তেজগাঁয় ভূমি ভবন পরিদর্শনকালে এসব কথা বলেন তারা।
মঙ্গলবার সকালে ঢাকার তেজগাঁয় ভূমি ভবন পরিদর্শন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।
পরিদর্শনকালে ভূমিমন্ত্রী বলেন, চ্যালেঞ্জিং হলেও সবাইকে নিয়ে ভূমি মন্ত্রণালয়কে এগিয়ে নেয়া হবে। দীর্ঘদিন এ মন্ত্রণালয়কে ঘিরে যে ঘুষ-দুর্নীতির অভিযোগ, তা দূর করতে চান তিনি।
দক্ষ ব্যক্তিদের সহায়তায় ডিজিটাল ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর প্রতিশ্রুতিও দেন ভূমিমন্ত্রী।
এসময় ভূমি প্রতিমন্ত্রী জানান, বিগত ১৭ বছর যারা দায়িত্বে ছিলেন তারা শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী ভূমি মন্ত্রণালয়কে বিতর্কিত করেছে।
জনবান্ধব করতে ভূমি-সেবা প্রক্রিয়া আরও সহজীকরণের কথাও ভাবছে মন্ত্রণালয়।



















