বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম অব্যাহত আছে : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৮:১১:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / ১৫৭২ বার পড়া হয়েছে
পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম অব্যাহত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠিতা বার্ষিকী উপলক্ষে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি। আর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেন, তারেক রহমানের বিদেশ সফরকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল নেতিবাচক ও উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।
রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত ‘বাংলাদেশ আইসিটি শিল্প ২০৩০’ প্রতিবন্ধকতা, সুযোগ ও কৌশলগত সংস্কার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, সরকার এমন কিছু করবে না যাতে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয়। নিজেদের স্বার্থ রক্ষা করেই শক্তিশালী পররাষ্ট্রনীতি তৈরি করবে বিএনপি সরকার বলেও জানান তিনি।
এদিকে,সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, দক্ষতা ও সাহসিকতার সাথে দায়িত্ব পালনের জন্য ১৫ জন পুলিশ কর্মকর্তার স্বীকৃতি প্রদান করা হয়।
অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীর সালাউদ্দিন আহমদ জানান,দুবাইয়ে গ্রেপ্তার হওয়া বেনজীরের বিরুদ্ধে থাকা মামলাসহ প্রয়োজনীয় সব কাগজপত্র ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
আওয়ামী লীগকে মাফিয়া দল উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, দলটির প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে যেকোনো কার্যক্রম সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
























