বেগম খালেদা জিয়ার লিভার, কিডনী ও হার্টের অবস্থা ঝুকিপূর্ণ
- আপডেট সময় : ০১:৩৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
- / ১৬১০ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার লিভার, কিডনী ও হার্টের অবস্থা ঝুকিপূর্ণ । সম্পূর্ণ সুস্থতার জন্য বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজন।
সকালে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন তথ্য জানিয়ে, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দ্রুত বিদেশ পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে সরকার বিধি নিষেধের নামে জনগণের সঙ্গে প্রতারণা করছে। টিকা নিয়ে মানুয়ের জীবন অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া হচ্ছে দাবী করে অবিলম্বে টিকা সংগ্রহ ও বিতরণের রোডম্যাপ ঘোষণার দাবি জানান মির্জা ফখরুল। অনুকুল বিনিয়োগ পরিস্থিতি তৈরী করে দেশে করোনা টিকা উৎপাদনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। দেশে খুন, ধর্ষণ এবং গুমের পাশাপাশি এখন ব্যাংকের টাকাও লুটপাট হচ্ছে বলে অভিযোগ করা হয় সংবাদ সন্মেলনে।














