বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে : আবদুল হামিদ
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
দেশীয় বাজারের প্রসার ও উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
গতকাল সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আব্দুর রউফ তালুকদার বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
তিনি বলেন, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সঠিক আর্থিক ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম আরো জোরদারের পরামর্শ দেন তিনি। রাষ্ট্রপতি আশা করেন, নতুন গভর্নর বাংলাদেশ ব্যাংককে আর্থিক খাতের প্রকৃত নিয়ন্ত্রক সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করতে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন।



























