০৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

স্বৈরাচার ও গুপ্ত আবার একসাথে হয়েছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:২৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / ১৬৯১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিরোধীদল জামায়াত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গত জাতীয় সংসদ নির্বাচনে গুপ্ত বাহিনীর সাথে পালিয়ে যাওয়া শক্তির তলে তলে যোগাযোগ হয়েছে। ওরা বরাবরই এক। স্বৈরাচার ও গুপ্ত আবার একসাথে হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীর ফুলগাজীতে সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের মাসিক সম্মানী প্রদান অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন। তারেক রহমান আরও বলেছেন, যারা গুপ্ত রাজনীতি করে, স্বৈরাচারী রাজনীতি করে, তাদের বিষয়ে সর্তক থাকতে হবে। তারা শুধু ক্ষমতায় যাওয়ার রাজনীতি করে। তাদের কোনো কর্মসূচি নেই। আর বিএনপি কাজ দিয়ে প্রমাণ করেছে, তারা জনগণের জন্য কাজ করে। কিছুসংখ্যক মানুষ অরাজকতা তৈরি করার চেষ্টা করছে, তাদের বিষয়ে সর্তক থাকার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, একদল একদফা বলছে, আরেক দল ভারত পালিয়ে গিয়েছে, জনগণের জন্য তাদের কোনো কর্মসূচি আছে?

অরাজকতা সৃষ্টির চেষ্টা প্রতিহত করার কথা

তারেক রহমান বলেন, কিছু রাজনৈতিক দল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে অন্যায়ভাবে ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড বিএনপি মেনে নেবে না বলেও তিনি জানান।

তিনি বলেন, ‘গুপ্ত দলটি সবসময় জনগণের স্বার্থবিরোধী কাজ করছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি মানুষের জন্য রাজনীতি করে। দেশের কল্যাণ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই দলটির রাজনৈতিক কর্মকাণ্ডের মূল লক্ষ্য।

খাল খনন ও নদী ড্রেজিংয়ের ওপর গুরুত্ব

তারেক রহমান বলেন, বিএনপির বিভিন্ন কর্মসূচির মধ্যে খাল খনন, নদী ড্রেজিং, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড রয়েছে। এসব উদ্যোগ সাধারণ মানুষের কল্যাণের জন্য নেওয়া হয়েছে।

তিনি বলেন, খাল ও নদী খনন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা গেলে ফেনীর এই এলাকার প্রায় সাড়ে ৪ লাখ মানুষ উপকৃত হবেন। একই সঙ্গে প্রায় ৩৪ হাজার হেক্টর জমিতে আবাদ করা সম্ভব হবে।

বাড়বে কৃষি উৎপাদন

প্রধানমন্ত্রী জানান, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়নের ফলে কৃষিজমির উৎপাদন বাড়বে। এতে বছরে প্রায় ১ লাখ মেট্রিক টন অতিরিক্ত ফসল উৎপাদনের সম্ভাবনা তৈরি হবে।

মুহুরী-কহুয়া সেচ ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের মাধ্যমে কৃষি, সেচ এবং বন্যা ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। এর ফলে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের জীবনযাত্রায়ও সুবিধা তৈরি হবে।

এদিকে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে ফেনীর পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী-কহুয়া সেচ ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

স্বৈরাচার ও গুপ্ত আবার একসাথে হয়েছে: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৪:২৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬