বিএনপি শুধু বিরোধিতার জন্যই দুই সিটি নির্বাচনে নানা অভিযোগ করছে
- আপডেট সময় : ০৮:৫২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০
- / ১৭৩৯ বার পড়া হয়েছে
বিএনপি শুধু বিরোধিতার জন্যই দুই সিটি নির্বাচনে নানা অভিযোগ করছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ঢাকার ব্র্যাক সেন্টারে ব্র্যাক ড্রাইভিং স্কুলে প্রশিক্ষণপ্রাপ্ত ১১ নারী চালকের মধ্যে সনদপত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। এ সময় অন্ধকারে ঢিল না ছুড়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রমাণও চান ওবায়দুল কাদের।
ব্র্যাক ড্রাইভিং স্কুলে প্রশিক্ষণপ্রাপ্ত নারী চালকদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ব্র্যাক সেন্টারে ব্র্যাক ড্রাইভিং স্কুলে প্রশিক্ষণপ্রাপ্ত ১১জন নারী চালকের মধ্যে সনদপত্র তুলে দেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে দুই সিটি নির্বাচন নিয়ে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। আওয়ামী লীগ আচরণবিধি লঙ্ঘন করছে বিএনপির এমন অভিযোগের জবাব দেন তিনি।
নির্বাচন কমিশন চাইলে ইভিএম-এ ভোট কারচুপি করা যায়, সুজনের এমন মন্তব্যের জবাবেও সুনির্দিষ্ট প্রমাণ চান ওবায়দুল কাদের।
খালেদার মুক্তির জন্য বিশেষ আবেদনের বিষয়ে ওবায়দুল কাদের জানান, মুক্তির বিষয়টি সরকার নয়, আদালতই সিদ্ধান্ত দেবে।
























