বিএনপি জুলাই সনদ সমর্থন করলেও গণভোটের রায় মেনে নিচ্ছে না : গোলাম পরওয়ার
- আপডেট সময় : ০৮:১৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / ১৫৪০ বার পড়া হয়েছে
জামায়াতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি জুলাই সনদ সমর্থন করলেও গণভোটের রায় মেনে নিচ্ছে না। গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজন হলে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
১১ দলীয় ঐক্য,খুলনা বিভাগের আয়োজনে গণভোটের রায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে আগামী ২০ জুন খুলনা সার্কিট হাউস ময়দানে জামায়াতে ইসলামীর বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, ২০ জুন দুপুর ২টায় অনুষ্ঠেয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সমাবেশ সফল করতে খুলনা বিভাগের বিভিন্ন জেলা,উপজেলা, গ্রাম ও শহরে মাইকিং এবং লিফলেট বিতরণ করা হচ্ছে। সমাবেশে নারী ও পুরুষদের জন্য পৃথক স্থানের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান তিনি।


























