বিএনপি গণভোটের সঙ্গে প্রতারণা করেছে : নাহিদ ইসলাম
- আপডেট সময় : ০৮:০২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে বিএনপি গণভোটের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি আহবায়ক ও সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাইয়ের যে তারুণ্য শক্তি বাংলাদেশকে পথ দেখিয়েছে, তার প্রতিফলন মন্ত্রিসভায় নেই।
রাজধানীর বাংলামোটরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপি’র আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইফ নাহিদ ইসলাম বলেন, ভোটগ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে। তবে দেশের স্থিতিশীলতার স্বার্থে এ নির্বাচনের ফল মেনে নিয়েছে ১১ দলীয় জোট। তিনি অভীযোগ করেন,ঋণখেলাপিদের মন্ত্রিত্ব দেয়া হয়েছে । বিএনপির প্রায় ৬২ শতাংশ নির্বাচিত সংসদ সদস্যের ঋণের পরিমাণ ১৮ হাজার ৮৬৮ কোটি টাকা
তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া থেকে বিরত থেকে সংস্কারের সাথে প্রতারণা করেছে বিএনপি ।সংবিধান সংস্কার পরিষদ ছাড়া এই জাতীয় সংসদের কোন মূল্য নেই।
গণ-অভ্যুত্থানের পরবর্তী প্রথম এই নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র সংস্কার, ফ্যাসিবাদের বিচার নিশ্চিত এবং দুর্নীতিমুক্ত সুশাসনের যে স্বপ্ন ছিল, তা আশাহত বলেও মনে করেন নাহিদ ইসলাম।


















