বিএনপি এখন পতিত ফ্যাসিস্ট সরকারের নতুন রূপ : জামায়াত আমীর
- আপডেট সময় : ০৩:৩২:৪২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
বিএনপি এখন পতিত ফ্যাসিস্ট সরকারের নতুন রূপ বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমীর ডা শফিকুর রহমান। বলেন, অতীতের নির্যাতনের অভিজ্ঞতা ভুলে বিএনপি সেই ফ্যাসিবাদী আচরণের দিকেই ধাবিত হচ্ছে। দেশে নতুন করে মব সৃষ্টির মাধ্যমে বিরোধী মত দমন করার চেষ্টা করছে দলটি। সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এসময়, জাতির আকাঙ্ক্ষা গলা টিপে হত্যা করলে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ১১ দলের শীর্ষ নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির বলেন, পুরোনো নির্যাতনের স্মৃতি ভুলে গিয়ে অতীতের ফ্যাসিস্টের মতোই আচরণ শুরু করেছে বিএনপি। জনগণের প্রত্যাশা উপেক্ষা করলে তারাও একসময় সরকারকে প্রত্যাখ্যান করবে। ভিন্নমতকে দমিয়ে রাখার প্রবণতা গণতন্ত্রের জন্য অশনিসংকেত বলেও মন্তব্য করেন তিনি।
প্রশাসনে বিভিন্ন পদে দলীয় লোক নিয়োগ দিয়ে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে বিএনপি অভিযোগ করে জামায়াতের আমীর বলেন, বর্তমান সরকার সংস্কারের পক্ষে নয়।
























