বহু অপেক্ষার পর অবশেষে ফিরলো ইতিহাসের হারানো সম্পদ
- আপডেট সময় : ০৫:৫৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
বহুদিনের অপেক্ষার পর অবশেষে ফিরে এলো ইতিহাসের হারানো সম্পদ। নেদারল্যান্ডস কর্তৃপক্ষ চুরি যাওয়া প্রাচীন রোমানিয়ার মূল্যবান নিদর্শন ফেরত দিয়েছে তাদের নিজ দেশে।
সংগ্রহশালা থেকে চুরি হওয়া এই ধনসম্পদগুলোর মধ্যে ছিল প্রাচীন স্বর্ণালংকার, অলঙ্কৃত বস্তু এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ কিছু নিদর্শন। যেগুলো রোমানিয়ার অতীত সভ্যতার মূল্যবান সাক্ষ্য হিসেবে বিবেচিত হয়।
কর্তৃপক্ষ জানায়, নেদারল্যান্ডসে তদন্ত ও অভিযান চালিয়ে চুরি যাওয়া এসব সম্পদ উদ্ধার করা হয়। এরপর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে সেগুলো রোমানিয়ার হাতে তুলে দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এসব নিদর্শন শুধু মূল্যবান ধনসম্পদ নয় বরং একটি জাতির ইতিহাস, সংস্কৃতি এবং পরিচয়ের অংশ। প্রতিটি বস্তুই বহন করে শত শত বছরের গল্প।
রয়টার্সের ফুটেজে দেখা যায়,নিরাপত্তার মধ্যে বাক্সবন্দি নিদর্শন হস্তান্তর করা হচ্ছে। কর্তৃপক্ষ ও সাংস্কৃতিক প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।
রোমানিয়ার পক্ষ থেকে এ ঘটনাকে ঐতিহ্য রক্ষায় বড় সাফল্য বলা হয়েছে। তারা বলছে,হারানো ইতিহাস ফিরে পাওয়া একটি আবেগেরও বিষয়।
চুরি হওয়া সম্পদ ফিরে আসা শুধু আইনি জয়ের গল্প নয় বরং এটি নিজের শেকড়ে ফিরে যাওয়ার গল্পও। ইতিহাসকে ফিরিয়ে দেওয়ার এমন উদাহরণ বিশ্বজুড়েই গুরুত্বপূর্ণ বার্তা দেয়।























