বরিশাল নগরীতে ঐতিহ্যবাহী ইফতারের বাহারি পসরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৬২ বার পড়া হয়েছে
ঐতিহ্যবাহী বরিশাল নগরীতে রমজানের শুরুতেই জমে উঠেছে ইফতার বাজার। দুপুরের পর থেকেই নগরীর বিভিন্ন এলাকায় পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। বাড়তে থাকে ক্রেতাদের ভিড়, কেউ-কেউ আগেভাগেই পছন্দের ইফতার কিনে বাসায় ফেরেন। ভালো বেচাকেনায় খুশি বিক্রেতারাও।
ক্রেতা-বিক্রেতার হাঁকডাক আর দরদামে মুখর ইফতার বাজার। আলুর চপ, বেগুনি, পিঁয়াজু, চিকেন চপ, হালিম, জিলাপি, কাচ্চি, তেহারি, ছোলা, বোরহানি থেকে শুরু করে খাসির রান ও গরুর কালো ভুনা…সবই মিলছে ইফতার বাজারে। ফুটপাতজুড়ে মৌসুমি ফলের দোকানেও রমাজানের বিশেষ আয়োজন। নগরীর রেস্টুরেন্টগুলোতেও ইফতারের জমজমাট ব্যবসা।
বিক্রেতাদের দাবি, মাহে রমজানে তারা মূল্য বৃদ্ধি করেনি।
রমজানে বাজার স্থিতিশীল ও পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রতি দাবিও জানিয়েছেন রোজাদাররা।























