বঙ্গবন্ধু সেতুর দুই পাশে প্রায় ৩০ কিলোমিটার এলাকায় ধীরগতিতে যানবাহন চলাচল করছে
- আপডেট সময় : ০৬:৫৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১
- / ১৬৬১ বার পড়া হয়েছে
ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর দুই পাশে প্রায় ৩০ কিলোমিটার এলাকায় ধীরগতিতে যানবাহন চলাচল করছে।
ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতু দিয়ে যানচলাচল ব্যহত হচ্ছে। এতে করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে টাঙ্গাইলের এলেঙ্গা ও সেতু পশ্চিম সংযোগ সড়ক থেকে সিরাজগঞ্জ রোড পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যান চলাচল করছে।
সেতুর টোলপ্লাজায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে শুক্রবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত দফায় দফায় কয়েক ঘণ্টা বন্ধ রাখায় এ যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। তবে শিশু ও বয়স্ক যাত্রীরা বেশি কষ্টে পড়েছেন।
সেতু কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে সেতুর ওপর দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে বেশ কয়েকবার টোল আদায় বন্ধ রাখা হয়। এজন্য কয়েক ঘণ্টা সেতুর ওপর দিয়ে যানচলাচল করতে পারেনি। তাই সেতুর দুই পাড়ে যানবাহন আটকা পরে গাড়ির দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে।



























