০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন হিসাব-নিকাশ

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৪:০০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৫৯৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়া-৬ সদর আসন শূন্য ঘোষণার পরপরই উপ-নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন হিসাব-নিকাশ। নির্বাচনী তফসিল ঘোষণার পর বিএনপির শক্ত ঘাঁটি এ আসনে কে হচ্ছেন প্রার্থী- তা নিয়ে আলোচনা এখন তুঙ্গে।

গেলো জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ সদর আসনে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি এখন প্রধানমন্ত্রী। তার ছেড়ে দেয়া আসনে উপ-নির্বাচন ৯ এপ্রিল। ভোটারদের আশা, ডা. জুবাইদা রহমান, ব্যারিস্টার জাইমা রহমান অথবা শর্মিলা রহমান সিঁথি’র নির্বাচনে অংশগ্রহণ। এ মনোনয়নে রয়েছে বাড়তি রাজনৈতিক গুরুত্ব।

পাশাপাশি আলোচনায় আছেন বিএনপি মিডিয়া সেলের প্রধান ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক মেয়র অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, সাবেক সভাপতি সাইফুল ইসলাম,জয়নাল আবেদীন চাঁন।

দল থেকে প্রার্থী যেই হোক, সর্বোচ্চ ভোটে তাকে নির্বাচিত করবেন, এমন প্রত্যাশা জানালেন, সদর উপজেলা বিএনপির সভাপতি।

বগুড়া-৬ আসনে ১৯৯১ থেকে ২০০৮ পর্যন্ত চারবার সংসদ সদস্য নির্বাচিত হন বেগম খালেদা জিয়া। ২০১৮ সালে বিজয়ী হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে, নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এখনো সিদ্ধান্ত জানায়নি জামায়াতে ইসলামী।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন হিসাব-নিকাশ

আপডেট সময় : ০৪:০০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬