বইমেলাকে কেন্দ্র করে কোনও নিরাপত্তা হুমকি নেই : ডিএমপি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৫০ বার পড়া হয়েছে
আজ থেকে শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা। দুপুরে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বইমেলাকে কেন্দ্র করে কোনও নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছে ডিএমপি। মেলা প্রাঙ্গণে বসানো হয়েছে তিন শতাধিক সিসিটিভি ক্যামেরা।
একুশে বইমেলাকে ঘিরে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছে ডিএমপির অতিরিক্ত কমিশনার মো: সারওয়ার। পুলিশের এই কর্মকর্তা বলেন, মেলাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ও ডগ স্কোয়াড মোতায়েন থাকছে। আরও বলেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলি মেলার আশেপাশে সুষ্ঠু যান চলাচল নিশ্চিত করবে। আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে বই আর মানুষের মিলনমেলা। প্রকাশকরা আশাবাদী, পাঠকরাও প্রস্তুত বইমেলার এই উৎসবকে সফল করতে।



















