ফেনী গার্লস ক্যাডেট কলেজে ৫৬ জনের ৫৫ জনই জিপিএ-
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০১:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ১৬০২ বার পড়া হয়েছে
এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। এ বছর প্রতিষ্ঠানটির ৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৫৫ জনই জিপিএ-৫ পেয়েছে। মানবিক বিভাগের একজন শিক্ষার্থী পেয়েছেন জিপিএ-৪.২৮।
সোমবার (১০ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত বছরও ৫২ পরীক্ষার্থীর মধ্যে ৫১ জন জিপিএ-৫ পেয়েছিল।
চমৎকার ফলাফলে সন্তোষ প্রকাশ করে ১৮তম ইনটেকের ক্যাডেটদের অভিনন্দন জানিয়েছেন কলেজের অধ্যক্ষ এস এম ফয়সল পিএসসি। তিনি জানান, সেনাসদরের নির্দেশনা, কলেজ প্রশাসনের উদ্যোগ, শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং ক্যাডেটদের অধ্যবসায়ের কারণেই এ সাফল্য এসেছে।
তিনি আরও বলেন, শৃঙ্খলা, কঠোর অনুশাসন ও যুগোপযোগী শিক্ষাপদ্ধতির মাধ্যমে ফেনী গার্লস ক্যাডেট কলেজ প্রতি বছরই ভালো ফলাফল করে আসছে।






















