১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

ফেনীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

জাবেদ হোসাইন মামুন, ফেনী
  • আপডেট সময় : ০৬:৫৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / ১৬২৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীতে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে এবং সাংবাদিক ইউনিয়ন ফেনীর সহযোগিতায় তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এলজিইডি মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

প্রশিক্ষণে ফেনীর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৪০ জন সাংবাদিক ও সংবাদকর্মী অংশ নেন। তিন দিনের প্রশিক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মাল্টিমিডিয়া সাংবাদিকতা, তথ্য যাচাই ও ফ্যাক্ট চেকিংসহ আধুনিক সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন।

বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুত পরিবর্তনের সময়ে সাংবাদিকদের এআই ব্যবহারের পাশাপাশি তথ্যের সত্যতা যাচাইয়ে দক্ষতা অর্জন করা জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুল ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করে পাঠকের কাছে নির্ভুল তথ্য পৌঁছে দিতে ফ্যাক্ট চেকিংয়ের গুরুত্ব দিন দিন বাড়ছে।

প্রশিক্ষণে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই এবং সংবাদ উপস্থাপনায় সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফেনীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

আপডেট সময় : ০৬:৫৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬