ফতুল্লায় যৌথ অভিযানে মাদক, অস্ত্র ও নগদ ১০ লক্ষাধিক টাকাসহ আটক ১০
- আপডেট সময় : ০৩:৪২:৫৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / ১৫৪১ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লার একটি বাড়িতে মাদকের আস্তানায় রেব-পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমান মাদক, দেশীয় অস্ত্র ও নগদ ১০ লক্ষাধিক টাকা উদ্ধার হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ১০ জনকে আটক করা হয়েছে।
রেব জানায়, মঙ্গলবার দুপুরে শহরের বোয়ালিয়া খাল লিচুবাগ এলাকায় রেবের অভিযানে হামলা ও তিনজনকে কুপিয়ে আহত করার ঘটনার পর থেকে সদর উপিজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় থানা পুলিশের সহয়তায় গতকাল রাত ৯ টায় ফতুল্লার দেওভোগ নূর মসজিদ এলাকায় একটি ছয় তলা ও একটি দুই তলা বাড়িতে অভিযান চালায় রেব।
এসময় দুই বাড়িতে তল্লাশি করে প্রায় ৫ মন গাঁজা, ১০ থেকে ১২ হাজার পিস ইয়াবা, টাকা গোনার মেশিন, ড্রোন, রাম দা, চাপাতি, ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার পাইপ সহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার হয়। এর সাথে জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়। পরে জব্দকৃত মাদক, অস্ত্র ও টাকা সহ আটককৃতদের ফতুল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।























