ফতুল্লায় তুচ্ছ ঘটনায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
- / ১৯৪৯ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহীন আলম নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে মাদকসেবীরা।
গতকাল রাত ১টায় হাজীপাড়া এলাকায় এ ঘটনায় ঘটে। সে বগুড়া জেলার ধুপচাচিয়া ঘাটমাগুরা গ্রামের নজিবর রহমানের ছেলে ও পেশায় অটোরিক্সা চালক। আহত ওয়ালিদ জানান, রাতে অটোরিক্সায় যাত্রী নিয়ে হাজিপাড়া মাদ্রাসা সামনে গেলে পথে বসে থাকা আশরাফুলের পায়ে অটোরিক্সা ধাক্কায় ব্যাথা পায়। এতে জিজ্ঞাসা করলে দু’জনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে আশরাফুল শাহীনকে মারধর করে। খবর পেয়ে শাহীনের বন্ধুরা এসে প্রতিবাদ করলে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এতে তিনজনকে ছুরিকাঘাত করা হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করে।



























