প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত
- আপডেট সময় : ০৩:৫৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / ১৫৫০ বার পড়া হয়েছে
বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অর্থনৈতিক অংশীদারত্ব, বাণিজ্য সম্প্রসারণ,বিনিয়োগ বৃদ্ধি এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে মতবিনিময় করেন উভয় পক্ষ। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও গভীর ও কার্যকর করার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।














