প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচি সফল করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০২:০২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে সফল করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর নগর ভবনে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী আয়োজনে এ আহ্বান জানান তিনি।
গত ৫ এপ্রিল থেকে দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় শুরু হয় জরুরি টিকাদান কর্মসূচি। আজ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পাশাপাশি ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশনে হামের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ২০ এপ্রিল সারা দেশে একযোগে শুরু হবে টিকা কার্যক্রম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, আগে হামের টিকা নেয়া থাকলেও ৬ মাস থেকে ৫৯ মাসের সব শিশুদের হামের টিকা দিতে পারবে। তবে যাদের জ্বর কিংবা হাসপাতালে ভর্তি, তাদের অসুস্থ অবস্থায় টিকা নেয়া যাবে না।




















