প্রকল্পের কাজ শেষ হলে সিলেটে আর জলাবন্ধতা থাকবে না : প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / ১৮৭০ বার পড়া হয়েছে
প্রকল্প বাস্তবায়িত হলে সিলেটের জলাবদ্ধতা থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সিলেটের চাঁদনী ঘাটে ভিত্তি প্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে তিনি একথা বলেন।
এর আগে সকালে বিমানযোগে সিলেট যাওয়ার পর বৃষ্টি উপেক্ষা করে প্রথমেই হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্বগ্রহণের এটাই সিটেলে প্রথম সফর। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। সফরে প্রধানমন্ত্রী সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করবেন। এছাড়াও বিকাল ৩টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত নতুন ক্রীড়া স্পোর্টসের উদ্বোধনী করবেন সরকার প্রধান। পরে জেলা শিল্পকলা একাডেমি, সিলেট এ আয়োজিত দলীয় সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

























