পুঁজি সংকটে সুনামগঞ্জে নৌকা নির্মাণ শিল্প হুমকিতে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৭২০ বার পড়া হয়েছে
নৌকা তৈরী করে জীবিকা নির্বাহ করে সুনামগঞ্জের মাইজবাড়ী গ্রামের প্রায় ৩শ’ পরিবার। তবে বর্তমানে পুঁজির অভাবে লাভের চেয়ে লোকসান বেশী হচ্ছে তাদের। ফলে অনেকেই এই পেশা ছেড়ে অন্য পেশায় যোগ দিচ্ছেন। যারা আছেন, সহজ শর্তে স্বল্প সুদের ঋণ সুবিধার দাবি তাদের। এদিকে কারিগরদের পাশে থাকার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।
হাওরাঞ্চলের জেলা সুনামগঞ্জ। এখানে বর্ষা এলেই কদর বাড়ে নৌকার। সেসময় যাতায়াতে নৌকাই হয়ে উঠে একমাত্র ভরসা। তাই সারাবছর নৌকা তৈরী করেন কারিগররা। যুগ যুগ ধরে এভাবেই কঠোর শ্রম দিলেও ভাগ্য বদলায় না তাদের।
এ ব্যবসায় অনেকে হারিয়েছেন পৈতৃক সম্পত্তি। অনেকে ছেড়ে দিয়েছেন এই কাজ।
কারিগরদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানায় উপজেলা প্রশাসন।
সরকারি সহায়তা পেলে নৌকাশিল্প বাঁচিয়ে রাখার প্রত্যাশা ভুক্তভোগীদের।

























