পর্যায়ক্রমে প্রতিটি জেলায় স্পোর্টস ভিলেজ তৈরি করা হবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / ১৫৪০ বার পড়া হয়েছে
পর্যায়ক্রমে সারা বাংলাদেশের প্রতিটি জেলায় স্পোর্টস ভিলেজ তৈরি করা হবে বলে জানিয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
সোমবার সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপায় বিকেএসপির আঞ্চলিক কার্যালয় নির্মাণের জন্য স্থান পরিদর্শন শেষে সাংবাদিক এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিকেএসপির সকল কার্যালয়ে সুযোগ সুবিধা বৃদ্ধি করতে ইতিমধ্যে মহাপরিচালককে নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী দিনে নতুন কুড়ির খেলোয়াড়রা বিকেএসপিতে ভর্তি হতে পারবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন নারী খেলোয়াড়দের নিরাপত্তা নিশিত করা সহ খেলায় সুশাসন নিশ্চিত করতে কাজ করছে সরকার।


























