০৮:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে স্বাধীন সাংবাদিকতা সুরক্ষার আহ্বান এফজেএসের

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৪:২৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৫৭৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের নবগঠিত সরকারকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে ফেডারেল জার্নালিজম সোসাইটি-এফজেএস। গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রেখে সরকার গঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করে সংগঠনটি।

ফেডারেল জার্নালিজম সোসাইটির সভাপতি ফেরদৌস মামুন ও সাধারন সম্পাদক সুমন প্রামাণিক এক বিবৃতিতে বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যম রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধনের ভূমিকা পালন করে। দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতা সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই সাথে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা সময়ের অপরিহার্য দাবি। গণমাধ্যম সংশ্লিষ্ট আইন ও নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে সাংবাদিক সমাজের মতামত গুরুত্বসহকারে বিবেচনার আহ্বান জানানো হয়।

ফেডারেল জার্নালিজম সোসাইটি নতুন সরকারের কাছে বিশেষভাবে প্রত্যাশা করে— ১. সারাদেশে সকল সংবাদকর্মীর প্রশিক্ষন ও দক্ষতা নিশ্চিত করা। ২. সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ। ৩. গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সহায়ক আইনগত পরিবেশ সৃষ্টি। ৫. জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ।

এছাড়া রাষ্ট্রের উন্নয়ন ও গণতন্ত্র সুসংহত করতে ফেডারেল জার্নালিজম সোসাইটি সরকার ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সঙ্গে গঠনমূলক সহযোগিতায় আগ্রহী। একই সঙ্গে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রশ্নে কোনো আপস না করার প্রত্যয় ব্যক্ত করা হয়। নতুন সরকারের সফলতা কামনা করে ফেডারেল জার্নালিজম সোসাইটি আশা প্রকাশ করেছে—এই সরকার সাংবাদিক সমাজের আস্থা ও মর্যাদা সমুন্নত রাখবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে স্বাধীন সাংবাদিকতা সুরক্ষার আহ্বান এফজেএসের

আপডেট সময় : ০৪:২৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬