নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ঘিরে সচিবালয়ে উৎসব আমেজ
- আপডেট সময় : ০৮:১২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
শপথের একদিন পর সচিবালয়ে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের আগমনকে ঘিরে ছিলো উৎসব আমেজ। প্রথম কর্মদিবসে কুশল বিনিময় আর সরকারের নানা পরিকল্পনার কথা জানান মন্ত্রী পরিষদ সদস্যরা। তারা বলেন, ফ্যাসিবাদের ভেঙে ফেলা রাষ্ট্র ব্যবস্থা পুর্নগঠনের পাশাপাশি অর্থনীতিকে সমৃদ্ধ করতে হবে। জন আকাঙ্খা পূরণে গড়তে হবে নতুন বাংলাদেশ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরুঙ্কুশ বিজয়ের পর গতকাল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেন নির্বাচিত সংসদ সদস্যরা। এর পর একই স্থানে শপথ নেন প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্যরা।
প্রথমবারের মতো তারেক রহমান প্রধানমন্ত্রী নিযুক্ত হয়ে প্রথম অফিস করেছেন সচিবালয়ে। একই সাথে ৪৯ সদস্যের মন্ত্রিসভার সদস্যরাও প্রথম দিনে অফিস শুরু করেন সচিবালয়ে। গণতন্ত্রের যাত্রা শুরুর মধ্য দিয়ে কর্মচঞ্চল হয়ে উঠে সবিবালয়ে।
দুপুর সাড়ে ১২ টার পর প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রী প্রতিমন্ত্রীরা দায়িত্ব বুঝে লিনেন স্ব-স্ব দপ্তরের।
এসময়ে কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী প্রতিক্রিয়া ব্যক্ত করেন সাংবাদিকদের সাথে। তারা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিক নির্দেশনা বাস্তবায়ন করাই হলো তাদের মূল লক্ষ্য। এ যাত্রায় সবার সহযোগিতাও চান তারা।
শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা, জানান, শিক্ষা ব্যাবস্থার আমূল পরিবর্তন করে, শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও আধুনিক করা হবে। থাকবে না দুর্নীতি, হবেনা প্রশ্ন ফাঁসের ঘটনাও।
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেক ত্যাগ তিতিক্ষার পর ক্ষমতায় আসায় কৃতজ্ঞতা জানান। বলেন, মব ভায়ালেন্স হতে দেয়া যাবেনা। নিশ্চিত করতে হবে জনগণের সেবা।
দেশের প্রসাশনিক কাঠামো মজবুতে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কথাও জানান তিনি।


















