নওগাঁয় মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
- / ১৬২৪ বার পড়া হয়েছে
নওগাঁয় মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর।
দুপুরে মহাদেবপুর উপজেলা এবং পোরশা উপজেলায় ঘর পরিদর্শন করেন তিনি। এসময় বলেন, কিছু জায়গায় জলাবদ্ধতার কারণে পর্যায়ক্রমে ড্রেনের ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়াও যেসব জায়গায় মেঝে ও দেয়ালের ফাটল পাওয়া যাচ্ছে সেগুলোতেও দ্রুত মেরামত করা হচ্ছে বলে জানান তিনি। ঘর পরিদর্শনের পাশাপাশি অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ও গাছের চারা বিতরণ করা হয়। এসময় জেলা প্রশাসক হারুন-অর-রশিদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।














