ধর্ম বিষয়ক মন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রীর ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৬০ বার পড়া হয়েছে
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের ধর্ম বিষয়ক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সিনেটর ড. জুলকিফলি হাসান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রী জনাব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ-এর মধ্যে এক ভার্চুয়াল দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
অনলাইন বৈঠকে দুই দেশের মধ্যে ধর্ম বিষয়ক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে গঠনমূলক আলোচনা হয়। বিশেষভাবে হজ ব্যবস্থাপনা, যাকাত প্রশাসন এবং ধর্মীয় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে পারস্পরিক অভিজ্ঞতা ও সেরা চর্চা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
দুই মন্ত্রী হজ কার্যক্রম পরিচালনায় দক্ষতা বৃদ্ধি, যাকাত ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়নের বিষয়ে মতবিনিময় করেন। পাশাপাশি সমসাময়িক প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে ধর্মীয় শিক্ষাকে আরও কার্যকর ও সময়োপযোগী করার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
বৈঠকটি পারস্পরিক সম্মান ও সদিচ্ছার পরিবেশে সম্পন্ন হয় এবং উভয় পক্ষই ভবিষ্যতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ধর্ম বিষয়ক ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।




















